২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দোকানে আগুন লেগে এক কর্মচারী পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়েছেন তার দুই সহকর্মী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 12:09 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

নিহত আবদুল হামিদ (২৩) বড়চওনা গ্রামের বাসিন্দা।

শনিবার ভোর ৪টার দিকে বড়চওনা বাজারের ওই মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে সখীপুর থানার ওসি বজলুর রশিদ জানান।   

তিনি বলেন, আগুন লাগার পরপরই দোকানে ঘুমিয়ে থাকা চারজন কর্মচারীর মধ্যে একজন অক্ষত এবং দুইজন দগ্ধ অবস্থায় বের হলেও হামিদ বের হতে পারেননি।

“ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।”

দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানান তিনি।