২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকাতার দায়ে জামায়াত নেতা দণ্ডিত

বিএনপি জোটের হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে সাতক্ষীরায় এক জামায়াত নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

শুক্রবার বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান এ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত আব্দুল গফুর (৫২) তালার খেশরা ইউনিয়ন জামায়াতের আমির এবং দক্ষিণ শাহাদাতপুর এলাকার বাসিন্দা।

তালা থানার ওসি রেজাউল ইসলাম জানান, হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে দুপুরে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।

বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।

সন্ধ্যায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।