বরগুনায় শিশু অপহরণ
বরগুনার তালতলীতে চার বছরের একটি শিশুকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার দুপুরে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত মহিউদ্দিন একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অপহরণের সময় মহিউদ্দিনের পরনে লাল টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।
তালতলী থানার ওসি বাবুল আখতার জানান, দুপুর ১টার দিকে মহিউদ্দিন অন্য শিশুদের সঙ্গে পায়রা নদীর তীরে খেলা করছিল। এ সময় তাকে কয়েকজন দুর্বৃত্ত একটি ইঞ্জিনচালিত ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।
অপহরণকারীদের ধরতে পায়রা নদীসহ বিভিন্ন জাযগায় অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি বাবুল।
প্রত্যক্ষদর্শী ইসমাইল চৌকিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে খানিকটা দূরে পায়রা নদীতেই তারা মাছ ধরছিলেন তিনি। এক পর্যায়ে কিছু লোক নদীর পাড় থেকে ট্রলারে একজনকে তুলে নিতে দেখেন তিনি।
তবে দূরত্বের কারণে অপহরণকারীদের চিনতে পারেননি বলে জানান ইসমাইল।
