২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের দুই উপজেলায় ১২ জন গ্রেপ্তার

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে নাশকতায় জড়িত অভিযোগে চট্টগ্রামের দুই উপজেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 11:14 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে ছয়জন জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং ছয়জন বিএনপির কর্মী।

এরা বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানান তিনি।