২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজ টেমপ্লেট

উচ্চ শিক্ষার মান নিশ্চিত করে বিশ্বমানের শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 10:04 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

তিনি বলেছেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বৃদ্ধির সাথে সাথে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং এর ক্রমাগত উন্নয়ন আমাদের সামনে এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে।

“আধুনিক পাঠ্যক্রম প্রণয়নসহ বিশ্বমানের শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতির ওপর মনোযোগ প্রদান করতে হবে। ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা হবে প্রযুক্তি আশ্রয়ী। এ জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষা ও তার ব্যবহারকে উৎসাহিত করতে হবে।”

বৃহস্পতিবার বেসরকারি ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির ১৪তম সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমাবর্তনে এক হাজার ৪৪৫ জনকে ডিগ্রি দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেন, “শিক্ষাই হলো মানব সম্পদ সৃষ্টির মূল উপাদান। এ জন্য শিক্ষাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানের করতে হবে। শিক্ষা হতে হবে জীবনমুখী। পুঁথিগত শিক্ষার সাথে সংযোগ ঘটাতে হবে হাতে-কলমে শিক্ষার, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগাতে পারে। ”

সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের দেশ ও সমাজের প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, “এ দেশ ও সমাজ আজ তোমাদের এ পর্যায়ে নিয়ে এসেছে। তাদের কাছে তোমরা ঋণী। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশ মাতৃকার কল্যাণ করতে পারলে সে ঋণ কিছুটা হলেও শোধ হবে।

“কর্ম উপলক্ষে তোমরা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন তোমরা এ দেশকে ভুলবে না। তোমরা হবে দেশের শুভেচ্ছা দূত, অগ্রযাত্রার আলোকবর্তিকা।”

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য আহমেদ শফি, সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল ইসলাম ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

উচ্চশিক্ষার্থীর সংখ্যা  

তিনি বলেছেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বৃদ্ধির সাথে সাথে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং এর ক্রমাগত উন্নয়ন আমাদের সামনে এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে।

“আধুনিক পাঠ্যক্রম প্রণয়নসহ বিশ্বমানের শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতির ওপর মনোযোগ প্রদান করতে হবে। ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা হবে প্রযুক্তি আশ্রয়ী। এ জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষা ও তার ব্যবহারকে উৎসাহিত করতে হবে।”

বৃহস্পতিবার বেসরকারি ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির ১৪তম সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমাবর্তনে এক হাজার ৪৪৫ জনকে ডিগ্রি দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেন, “শিক্ষাই হলো মানব সম্পদ সৃষ্টির মূল উপাদান। এ জন্য শিক্ষাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানের করতে হবে। শিক্ষা হতে হবে জীবনমুখী। পুঁথিগত শিক্ষার সাথে সংযোগ ঘটাতে হবে হাতে-কলমে শিক্ষার, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগাতে পারে। ”

তিনি বলেছেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বৃদ্ধির সাথে সাথে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং এর ক্রমাগত উন্নয়ন আমাদের সামনে এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে।

“আধুনিক পাঠ্যক্রম প্রণয়নসহ বিশ্বমানের শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতির ওপর মনোযোগ প্রদান করতে হবে। ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা হবে প্রযুক্তি আশ্রয়ী। এ জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষা ও তার ব্যবহারকে উৎসাহিত করতে হবে।”

বৃহস্পতিবার বেসরকারি ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির ১৪তম সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমাবর্তনে এক হাজার ৪৪৫ জনকে ডিগ্রি দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেন, “শিক্ষাই হলো মানব সম্পদ সৃষ্টির মূল উপাদান। এ জন্য শিক্ষাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানের করতে হবে। শিক্ষা হতে হবে জীবনমুখী। পুঁথিগত শিক্ষার সাথে সংযোগ ঘটাতে হবে হাতে-কলমে শিক্ষার, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগাতে পারে। ”

পুরনো খবর:

চট্টগ্রামে কলেজ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে ৩ মামলা