চট্টগ্রামে পাহাড় কাটার সময় ২০ শ্রমিক আটক
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ২০ শ্রমিককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রবর্তক পাহাড় কাটার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আরএস প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের নিয়োগ করা ওই শ্রমিকরা পাহাড় কাটছিলেন। এ সময় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অবশ্য এ বিষয়ে কথা বলার জন্য আরএস প্রপার্টিজের কাউকে পাওয়া যায়নি।
