চট্টগ্রামে বাসে আগুন
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইপিজেড মোড়ে খালি ওই বাসে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোশতাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইপিজেড মোড়ে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন দেয় দুর্বত্তরা। দমকলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, ইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি গাড়ি আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
