২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফ ধরেছে ভারতীয় ও বাংলাদেশি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে মানসিক প্রতিবন্ধী এক বাংলাদেশি ও বিজিবির হাতে এক ভারতীয় আটক হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার বাংলাদেশের রুহুল আমিনকে (১৯) এবং মঙ্গলবার রাতে ভারতের চিত্ত বর্মণকে (৩৫) আটক করা হয়।  

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার মোহন লাল জানান, বুড়িমারী সীমান্তে মানসিক প্রতিবন্ধী রুহুল আমিনকে পেয়ে ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল ধরে নিয়ে যায়।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিনা পাসপোর্টে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাটগ্রাম উপজেলার দহগ্রাম গুচ্ছগ্রাম বাজার থেকে চিত্ত বর্মণকে আটক করেছে বিজিবি।

তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির  লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার মকবুল হোসেন।

রুহুল আমীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাগ নজরুলের বাড়ী এলাকার হারুনুর রশীদের ছেলে। চিত্ত বর্মণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি মহাকুমার সাপ্টিবাড়ী-২ এলাকার পুলক চন্দ্র বর্মণের ছেলে।