২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

গঙ্গাচড়া থানার ওসি আব্দুল মান্নান জানান, শনিবার বেলা ৩টার দিকে সদর ইউনিয়নের চেংমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত (৮) চেংমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সদর ইউনিয়নের চিল্লানীর বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি বলেন, স্কুল ছুটি শেষে থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিশাতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।