২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্কুল কার্যালয়ে শিক্ষকের মৃতদেহ

হবিগঞ্জ শহরে একটি বেসরকারি স্কুলের কার্যালয় থেকে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত স্বপন মিয়া শহরের পুরান মুন্সেফি আবাসিক এলাকার প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সদর উপজেলার সুলতানশী গ্রামের তোরাব আলীর ছেলে।

সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, শনিবার সকালে ওই স্কুলের ছাত্রছাত্রীরা এসে অফিস কক্ষে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি নাজিম বলেন, “স্বপনের গলায় বড় একটি লাল কাপড় বাঁধা ছিল। এছাড়া তার শরীরে আর কোন পোশাক পাওয়া যায়নি।”

রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।