২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাস থেকে একজনের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটি যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 11:05 AM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

শাহবাগ থানার পরিদর্শক এ কে সাইদুল হক ভুঁইয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে রোকেয়া হলের বিপরীতে আধুনিক ভাষা ইন্সটিটিউট লাগোয়া যাত্রী ছাউনির নিচে লাশটি পাওয়া যায়।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৯০ বছর বলে জানান পুলিশ কর্মকর্তা সাইদুল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলীর বরাত দিয়ে এই পুলিশ পরিদর্শক বলেন, “ওই বৃদ্ধ দীর্ঘ দিন ধরে সেখানে থাকতেন, প্রতিনিয়ত তাকে দেখা যেত। রাতেও তিনি ওখানে থাকতেন। বয়সের কারণেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।”

তিনি বলেন, সকালে ওই ছাউনির নিচে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

পরে দাফনের জন্য লাশটি আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।