সাতক্ষীরায় দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাপদ দাশ (৭৫) তালা উপজেলার কলাপোতা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে খুলনাগামী একটি ট্রাক নিরাপদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
