২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ১

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, আহত হন মোটরসাইলটির অপর দুই আরোহী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লুৎফর রহমান (৪৫) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আবদালপুর গ্রামের বাসিন্দা।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, লুৎফর রহমানসহ তার দুই আত্মীয় মোটরসাইকেলে বাড়ি থেকে মান্দা আসছিলেন।

পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফরের মৃত্যু হয়।

মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ট্রাকচালককে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।