২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ব্যাঙ্গাত্মক ছবি’: যুবদল নেতা গ্রেপ্তার

ফেইসুবকে প্রধানমন্ত্রীর ‘ব্যাঙ্গাত্মক ছবি’ প্রচারের অভিযোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

গ্রেপ্তার ইফতেখার মাহমুদ জিপসন (৩০) উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি। পাশাপাশি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তিনি। তার বাবার নাম শামসুল হুদা।

জোরারগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর জামালপুর গণকছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফেইসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রচার করার অভিযোগে জিপসনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে মহাসড়কে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।