২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

নিহত মশিউর রহমান সদরের হাজিপুরে পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডিহিবাকড়ি গ্রামে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাখাদা এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, "মোটরসাইকেল করে হাজিপুর পুলিশ ক্যাম্প থেকে মাগুরা সদরে যাচ্ছিলেন মশিউর। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।"

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এএসপি সুদর্শন।