২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

আটক জমির উদ্দিন (২৮) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার নূর আহমদের ছেলে।

কক্সবাজারে এএসপি (চকরিয়া সার্কেল) মো. মাসুদ আলম জানান, সোমবার বেলা ১টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

এএসপি মাসুদ বলেন, মেধাকচ্ছপিয়ার পাহাড়ি ঢালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একা ঘোরাফেরা করতে থাকা জমিরকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি বন্দুকটি পাওয়া যায়।

কোন ধরনের নাশকতার জন্য অস্ত্র বহন করছিল কী না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।