রাবিতে ছাত্রদলের ৩ নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে মিছিল শেষে ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইট থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শামসুদ্দিন চৌধুরী সানিন, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ ও শের-ই-বাংলা ফজলুল হক হলের যুগ্ম-আহ্বায়ক মিঠু।
মতিহার থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে মিছিল করে ফেরার সময় তিন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। তাদেরকে মতিহার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
