২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসে আগুন

বিএনপি জোটের অবরোধ-হরতালে মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 12:30 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার ভোরের দিকে আপন পরিবহনের বাসটি হামলার শিকার হয় বলে মাওয়া ফাঁড়ির এসআই ইউনুস আলী জানান।

আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বাস চালকের সহকারী মহিত উদ্দিন (১৬) আগুন দেখে দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এসআই ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ‘কে বা কারা’ বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে রাস্তার পাশের খালে জমে থাকা বৃষ্টির পানি দিয়ে আগুন নেভায়।

তবে তার আগেরই বাসটির ব্যপক ক্ষতি হয় বলে জানান তিনি।