২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

মৃত মনির হোসেন আটিগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর এ আলম জানিয়েছেন।

নিহতের ফুফাতো ভাই রফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় নিজ বাড়ির গোয়ালঘরে কাজ করছিলেন মনির। এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।