২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিলাবৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো. আকরামূল হক জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে।

এতে দুই হাজার হেক্টর জমির মসুর, ৬৫০ হেক্টরের গম, ৫০০ হেক্টরের ভুট্টা, ২০০ হেক্টরের কলা ও ১০০ হেক্টর জমির আমের মুকুলের ক্ষতি হয়েছে।

এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নেও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মহেশপুরের শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মিরন হোসেন জানান, ভোররাতে বৃষ্টির সময় বড় বড় আকারের শিলা পড়ে মাটিতে ৭/৮ ইঞ্চি উঁচু শিলাস্তর জমে যায়। সকাল পর্যন্ত এসব শিলা জমে ছিল।

তিনি বলেন, শিলার সঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়া বইছিল। এতে গম, মসুর, ভুট্টা, কলা, আম, তামাক ও পানের ক্ষেতের ক্ষতি হয়েছে। শিলার আঘাতে আমের মুকুল ঝরে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহ করা হচ্ছে বলে অধিদপ্তরের উপপরিচালক শাহ মো. আকরামূল হক জানান।