২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বুধবার সকাল ৯টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ইকবাল ইমু (৬)  এশিয়ান টিভি ও দৈনিক ইনকিলাব এর মাদারীপুর প্রতিনিধি এবং কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের মেয়ে। কালকিনি ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল ইমু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় প্রেসক্লাবের সামনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল ইমু। এ সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল পেছন  থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর মারা তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, মেয়েটি রাস্তার একপাশে থাকা সত্ত্বেও মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার পর মোটরসাইকেলটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।