২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রেসক্লাব ও পোস্ট অফিসে বোমা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রেসক্লাব ও পোস্ট অফিস থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বোচাগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান প্রধান জানান, বুধবার সকালে সেতাবগঞ্জ প্রেসক্লাবের বারান্দায় তিনটি এবং সেতাবগঞ্জ পোস্ট অফিসের বারান্দায় আরও তিনটি হাতবোমা পাওয়া যায়।

তিনি বলেন, "জর্দার কৌটায় লাল টেপে মোড়ানো হাতবোমাগুলো বিস্ফোরণযোগ্য ছিল না। জনমনে আতংক তৈরির জন্যই দুর্বৃত্তরা এ কাজ করেছে।"

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, এলাকাবাসী হাতবোমাগুলো দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।