২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন (২৮) ফরিদঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের প্রয়াত সোনা মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন।

দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভেগ করতে হবে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম তালুকদার জানান, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চরপোয়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে মনির হোসেন।

পরদিন ওই কিশোরীর বাবা ফরিদগঞ্জ থানায় মনিরকে আসামি এক একটি মামলা করেন বলে জানান অ্যাডভোকেট হাবিবুল।