২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৭টি হাতবোমা উদ্ধার

বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতার মধ্যে রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার সকালে সবুজবাগের মিনার গলি এলকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে অবিস্ফোরিত তাজা বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম সাইফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমাগুলো কারা সেখানে রেখেছিল, তা জানা যায়নি।

নাশকতার জন্যই বোমাগুলো তৈরি করা হয়েছিল বলে র‌্যাবের ধারণা।

গত দেড় মাস ধরে ২০ দলের লাগাতার অবরোধে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ঘটছে। এতে আহতও হয়েছেন অনেকে।