কুষ্টিয়ায় আমিনুল হক বাদশার দাফন সম্পন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশার দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায়।
সোমবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে শহরের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বিকাল ৫টা ৪০ মিনিটে মরদেহ কুষ্টিয়ায় এসে পৌঁছানোর পর কোর্ট স্টেশন এলাকায় তার নিজ বাড়ির সামনে রাখা হয়।
সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
ওই সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে বাদ মাগরিব তার নামাজে জানাজা হয়।
আমিনুল হক বাদশা দীর্ঘদিন লন্ডনে প্রবাসী ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে তার মৃত্যু হয়।
তার প্রথম নামাজে জানাজা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
