২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি ভবনে বোমা সদৃশ বস্তু

চুয়াডাঙ্গা সদরের কোর্টপাড়ায় আইনজীবী সমিতি ভবন থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ভবনের সিঁড়িতে পরিত্যক্ত বস্তু দুটি পাওয়া যায়।

তবে, ওগুলো হাতবোমা কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি আরও বলেন, “বোমাসদৃশ্য বস্তু দুটি গোলাপি রঙের স্কচ টেপ দিয়ে জড়ানো। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।”  

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসে আতংক সৃষ্টি করার জন্য বোমা দুটি আইনজীবী সমিতি ভবনের সিঁড়িতে রেখে গেছে।