মাগুরায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক
মাগুরা সদর উপজেলায় কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করেছে বিজিবি।
শনিবার ভোরে উপজেলার কাটাখালী বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে আমদানি নিষিদ্ধ এ ওষুধ আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৬ ব্যাটেলিয়ানের পরিচালক এসএম মনিরুজ্জামান।
বিজিবির এ কর্মকর্তা বলেন, “বিজিবির একটি বিশেষ টহল দল কাটাখালী বাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এ ওষুধগুলো উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৯৮ লাখ ৮২ হাজার ৬৬৭ টাকা।”
তবে এ সব ওষুধের প্যাকেটে কোন প্রেরক বা প্রাপকের নাম ঠিকানা উল্লেখ ছিল না বলে জানান তিনি।
