২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রাক উল্টে পান দোকানদার নিহত

লালমনিরহাটের তুষভাণ্ডারে ধানবোঝাই ট্রাক উল্টে এক পান দোকানদার নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 10:21 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

শুক্রবার রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক সড়কের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার চিড়ামিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (৫৫) তুষভাণ্ডার ইউনিয়নের উত্তর ঘনশ্যাম এলাকার পাইকানটারী গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাটগামী ধানবোঝাই ট্রাকটি চিড়ামিল মোড়ে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি উল্টে সড়কের পাশে দুটি দোকানের ওপর পরে।

পরিদর্শক সাজ্জাদ জানান, ট্রাকচাপা পড়ে পান দোকানদার সামাদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও এলাকার লোকজন ট্রাকটি সরিয়ে আহতদের উদ্ধার করে।

ট্রাকচালকের সহকারীসহ আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।