২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

অবরোধ ও হরতালে নাশকতা রোধে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:04 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, আগের রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জোরারগঞ্জ, সীতাকুণ্ড, হাটহাজারি, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

"গ্রেপ্তারদের মধ্যে ১৮ জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং তিনজন বিএনপি'র কর্মী।"

গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের বর্ষপূর্তির দিনে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়া। ফাঁকে ফাঁকে চলে হরতালও।

অবরোধ-হরতালে পেট্রোল বোমাসহ বিভিন্ন স্থানে নাশকতায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও অর্ধশতাধিক।