২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমাসহ দুই যুবককে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের খুলশীতে বোমা মারতে এসে জনতার পিটুনিতে আহত হয়েছেন দুই হরতাল সমর্থক। তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 11:41 AM

এরা হলেন- রিংকু হোসেন (২০) ও রাজু ইসলাম (১৮)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমাও উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলশীর মাস্টার লেইনে তিন যুবক পেট্রোল বোমা মারতে এলে স্থানীয় জনতা তাদের ধরে ফেলে। তবে তাদের সঙ্গে আসা নুরুল আলম নামে অপর একজন পালিয়ে গেছে।

গ্রেপ্তার দুইজন বিএনপি সমর্থক বলে স্থানীয়ভাবে জানা গেছে।