২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বোমাসহ আটক ২

দিনাজপুরে হাতবোমাসহ দুই যুবককে আটক করা হয়েছে, যাদের বিএনপিকর্মী বলে দাবি করছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর থেকে এদের আটক করা হয়।

এরা হলেন চিরিরবন্দর উপজেলায় মোস্তাকিম সরকার (২৫) ও একই এলাকার সাহিনুর (৩৫)।

এরা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি রেদোয়ান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানীরবন্দরে স্থাপিত যৌথ বাহিনীর চেক পোস্টের সদস্যরা  মোটরসাইকেল আরোহী মোস্তাকিম ও সাহিনুরকে আটক করে।

এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি তাজা হাত বোমা পাওয়া যায় বলে জানান ওসি রেদোয়ান।