২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার

চলমান অবরোধ-হরতালে নাশকতা ঘটানো এবং এর অর্থ জোগানের অভিযোগে বন্দর নগরীর বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Feb 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

সোমবার রাতে যুবদল নেতা ইদ্রিস আলমকে (৩৮) গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তা গণমাধ্যমকে জানানো হয়।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজাখালী এলাকা থেকে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আগের করা দুটি মামলার আসামি সে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি জানান।

“ইদ্রিস বলেছে, চট্টগ্রাম নগর ও কেন্দ্রীয় যুবদলের কয়েকজন নেতার নির্দেশে সে চলমান অবরোধে নগরীতে নাশকতামূলক কাজ করে। টাকার বিনিময়ে নগরীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার জন্য লোক নিয়োগ করেছিল বলেও জানায় সে।”

নাশকতায় জড়িত ওয়ার্ড যুবদলের আরও দুই নেতাকে পুলিশ খুঁজছে বলে জানান ওসি মহসিন।