২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্রেনেড উদ্ধার

গাজীপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় একটি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিত্যক্ত অবস্থায় ওই গ্রেনেড উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়ছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান জিয়া জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে র‌্যাব-১ এর বোমা নিষ্ক্রিয়কারী দল গ্রেনেডটি উদ্ধার করেছে।

তিনি বলেন, “গ্রেনেডটি খুবই শক্তিশালী। উদ্ধার করে এটি পানির পাত্রে ডুবিয়ে রাখা হয়েছে।”

তবে, এটি কে বা কারা ওখানে রেখেছে তা তিনি বলতে পারেননি।

দেশে তৈরি ইমেপ্রাভাইজড ওই গ্রেনেডটি তাজা ও বেশ শক্তিশালী বলে জানান বোমা নিষ্ক্রিয় দলের সদস্য মেজর খালিদ।