২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে গ্রেপ্তার ৪

ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 07:40 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

চারজনই সংগঠনটির কর্মী বলে পুলিশের দাবি।

২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে শনিবার বিকাল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরে বাংলা ছাত্রাবাস থেকে দুইজন এবং সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অভিযান শেষে বের হওয়ার সময় মোবাইলে ভিডিও ও ছবি তোলায় আরও দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, হরতাল-অবরোধে নাশকতার সম্ভাবনা মাথায় রেখে এ অভিযান চালানো হয়।

আটকদের চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, হল থেকে ছাত্র শিবিরের সাংগঠনিক সিদ্ধান্ত সম্বলিত কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। 

নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মুহসিন কলেজের ছাত্রাবাসগুলো ছাত্রশিবির নিয়ন্ত্রিত।