চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, আটক শরিফুল ইসলাম (২৪) একজন অস্ত্র বিক্রেতা। তিনি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের জমশেদ আলীর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, শনিবার সোয়া ৪টার দিকে রহনপুর বাজার এলাকায় অস্ত্র বিক্রির সময় র্যাবের একটি দল তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে তিনটি পিস্তুল, তিনটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
