২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ী খুন

সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

নিহত আবদুল হাশেম (৩৫) উপজেলার পাঠানচক গ্রামের মৃত তখদ্দছ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, শনিবার বেলা ১১টার দিকে হাইল ইসলামপুর গ্রাম সংলগ্ন রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাশেম জকিগঞ্জ উপজেলা সদরে জুতার ব্যবসা করতেন। শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরেননি তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে নাছিমা বেগম ও মাহতাবুর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, “সকালে রাস্তা পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার মাথায় ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”