২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:42 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের ঢাকা-রংপুর মহাসড়কে শিল্পী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান সরকার (১৩) উপজেলার সরকারপাড়া গ্রামের জাহেদুল ইসলাম সরকারের ছেলে এবং পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পলাশবাড়ী থানার ওসি মুজিবুর রহমান জানান, বিকাল ৫টার দিকে আশিক বাড়ি থেকে বাইসাইকেলে করে উপজেলার নুনিয়াগাড়ী যাচ্ছিল। পথে বগুড়া থেকে রংপুরগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।