২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় বিএনপি নেতা আটক

অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহাদৎ হোসেনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 10:57 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বুধবার রাত ৮টার দিকে নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান টুঙ্গীপাড়া থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে- এ আশঙ্কায়  তাকে আটক করা হয়েছে।”