জয়পুরহাটে সেতুর পাটাতন খুলেছে দুর্বৃত্তরা
জয়পুরহাট সদরে পাকারমাথা-বটতলী বাইপাস সড়কে একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলায় প্রায় আট ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, বুধবার ভোরে চক দাদরা-জন্তি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে মেরামতের পর যান চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, ভোরে দুবৃর্ত্তরা ওই বেইলি ব্রিজের ৫টি পাটাতন তুলে নিয়ে যায়। এতে সকাল ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সড়ক বিভাগ সেতুটি মেরামত করার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
