২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশায় আগুন

চট্টগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডবলমুরিং থানার বাদামতলি মোড়ের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদমতলি মোড়ের কাছে আজু শাহ মাজার গলিতে একটি যাত্রীবিহীন ‍খালি সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করানো ছিল।

“দুর্বৃত্তরা এর পেছনের অংশে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে।”

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।