২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লবণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় মধ্যরাতে লবণবোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 10:24 AM

Updated : 22 Aug 2022, 11:38 AM

সোমবার রাত ১টার দিকে নবীনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ জানান।

নিহতরা হলেন- নূর হোসেন (৩৫) ও জাফর রাঢ়ী (২৫)।

এদের মধ্যে চালক হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে। তার সহকারী জাফর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ট্রাকটি মাদারীপুর থেকে লবণ নিয়ে বরিশালে যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে এসপি এহসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।