২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকে আগুন: বিএনপির ৫৩ নেতাকর্মী আসামী

ঝিনাইদহে ট্রাকে বোমা হামলার ঘটনায় বিএনপির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:22 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক সবুজ হোসেন বাদী হয়ে রোববার ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, শনিবার সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গরু বোঝাই একটি ট্রাকে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে পেট্রোল বোমা মারা হয়।

এতে ট্রাকের সমনের অংশ পুড়ে যায়। পরে পরিবহন শ্রমিক ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

ওসি আরও জানান, মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি মসিউর রহমান, সম্পাদক আব্দুল মালেক।

এছাড়া অজ্হাত পরিচয় আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয় বলেও তিনি জানান।