২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুটার আরোহী নিহত হয়েছেন, আহত হন চার জন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মতলব দক্ষিণ থানার এসআই বেলায়েত হোসেন জানান, সোমবার দুপুরে নারায়ণপুরে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণ সরকার (৩০) মতলবের কাঁঠালিয়া গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।

এসআই বেলায়েত জানান, পিকআপ ভ্যানটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান স্কুটারে থাকা কৃষ্ণ সরকার। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি এসআই বেলায়েত।