চাঁদপুরে নবজাতকের লাশ উদ্ধার
চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর পাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম বা পরিচয় জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, গাছতলায় এলাকায় স্থানীয় লোকজন নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
