২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হরতাল রোববার

খালেদা জিয়াকে 'গ্রেপ্তারের চেষ্টা' করা হচ্ছে অভিযোগ তুলে রোববার বরিশালে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।

তিনি জানান, চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন আবার তাকে গ্রেপ্তারের অপচেষ্টা চালানো হচ্ছে।

এ প্রতিবাদে আগামী ২৫ জানুয়ারি (রোববার) বরিশাল মহানগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

হরতাল পালনে সিদ্ধান্তটি ইতোমধ্যে ২০ দলীয় জোটের নেতাদের অবহিত করা হয়েছে বলে জানান ওই বিএনপি নেতা।