টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদরের মহেশখালীয়া পাড়া থেকে গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক (৩০) ওই এলাকার লাল মিয়ার ছেলে।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার জানান, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মহেশখালীয়া পাড়া একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, দেশি দুটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।
এর আগে সকালে টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
