২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে জামায়াত ইসলামীর চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড আবাসিক এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফ উল্লাহ (৩৫), কামাল হোসেন (২৭), এলাহী মাহমুদ (৪০), আনোয়ার হোসেন (৩৭)।

তারা জামায়াত ইসলামীর রোকন বলে দাবি করেছেন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ওআর নিজাম রোডের একটি বাসায় বসে বৈঠক করেছিলেন তারা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা নগরীতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ওসি মহিউদ্দিন।

বৃহস্পতিবার এর আগে কোতোয়ালি থানার জামালখান মোড় থেকে আব্দুর রহমান শাহীন নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।