২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ড. মোহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুতে এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, মোহাম্মদ সেলিম ছিলেন সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যুতে দেশ একজন শিক্ষিত, সজ্জন ও দেশপ্রেমিককে হারাল।

“সিরাজগঞ্জের মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অগনিত নেতাকর্মীরা ড. মোহাম্মাদ সেলিমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রয়াত সেলিমের ভাই মোহাম্মদ নাসিম বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।