২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ আটকের পর জেল ড্যাফোডিল শিক্ষার্থীর

চট্টগ্রামে ইয়াবাসহ আটকের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সাজাপ্রাপ্ত লোকমান খান (২৬) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকার আইয়ূব খানের ছেলে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বুধবার সকালে ময়দার মিল এলাকায় সাতটি ইয়াবাসহ আটক হন লোকমান। এরপর বিকালে তাকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।