২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী যুবক বাবলুর হত্যাকারীদের বিচার দাবি

রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী যুবক বাবলু হেম্ব্রম হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি আদিবাসী ছাত্র সংগঠন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার শহরে প্রেসক্লাবের সামনে বেলা ১২টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দিনাজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত আদিবাসী ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

আদিবাসী ছাত্র সংগঠন সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন, ওরাঁও যুবসংঘ, আদিবাসী ছাত্র সংগঠন, বাংলাদেশ ওরাঁও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আদিবাসী ছাত্র পরিষদ ও নর্দার্ন আদিবাসী ছাত্র ঐক্যজোট যৌথভাবে এ মানববন্ধন আয়োজন করে।

নর্দার্ন আদিবাসী ছাত্র ঐক্যজোট সভাপতি জন মুর্মু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ জানুয়ারি রাজশাহী কলেজের মাস্টার্স শেষবর্ষের ছাত্র বাবলু হেম্ব্রমকে ভূমি দস্যুরা নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে।

প্রশাসন হত্যাকারীদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তিনি।